অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এপেক্স ফুটওয়ার পেতে যাচ্ছে দুই ঈদের বিক্রির মুনাফা, লভ্যাংশে থাকবে কি চমক?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুট ওয়ার লিমিটেড (APEXFOOT) এই প্রথম ২টি ঈদের বিক্রির মুনাফার অংশিদার হতে যাচ্ছে বিনিয়োগকারীরা। কোম্পানিটি এপ্রিল থেকে জুন মাস এই ৩ মাসে পাচ্ছে দুটি ঈদের বাজার যা নিকট অতীতে পায়নি।

উল্লেখ্য, কোম্পানির ৪র্থ প্রান্তিকে দুটি ঈদের বিক্রির মুনাফা যোগ হবে, যা কোম্পানির বিগত বছরের চেয়ে এই বছর চুড়ান্ত প্রান্তিকে রেকর্ড পরিমান মুনাফা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা শেয়ার বাজার ডটকমের প্রতিনিধি দল ঢাকা সহ আরও ২ টি বিভাগীয় শহরের ঈদের সময় বিক্রয় শোরুমে গিয়ে ক্রেতাদের উপচেপরা ভির লক্ষ্য করেছেন। বেশ কয়েকটি শোরুমের ব্যবস্থাপকের সাথে কথা বলে জানা গেল গত ১০ বছরে এত বিক্রি হয়নি এপ্রিল মাসে।

তারা আরও জানান বাংলাদেশে এখন সবচেয়ে এপেক্স এর জুতার প্রতি আগ্রহ বেশি। সার্বিকভাবে বিশ্লেষণ করলে ভবিষ্যতে কোম্পানিটির রেকর্ড পরিমান মুনাফা আসতে পারে।

আগামি ২৬শে সেপ্টেম্বর ২০২৩, তারিখে বেলা ৪ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ৩০ শে জুন ২০২৩, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটির চলতি ৩য় প্রান্তিক তথা ৯ মাসে মুনাফা হয়েছে ৬.১৯ টাকা যা গতবছরে ছিল ৬.০৮ টাকা। কোম্পানির নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৯২.৫০ টাকা, যা আগের বছরে ছিল ৭৬.৮৩ টাকা এবং কোম্পানির সম্পদ মূল্য ২৩২.৯৬ টাকা, যা আগের বছরে ছিল ২২৯.৯৬ টাকা।

উল্লেখ্য, গতবছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। এর মধ্যে নগদ লভ্যাংশ ৩৫ শতাংশ ও বোনাস লভ্যাংশ ছিল ১০ শতাংশ।

এই বছর ২টি ঈদের বাড়তি বিক্রির মুনাফা যোগ হবে সেই হিসাবে পুরো বছরের মুনাফা গতবারের চেয়ে বাড়ার সম্ভাবনা প্রবল।

সার্বিকভাবে বিশ্লেষণ করলে এইবছর কোম্পানিটির আগের বছরের চেয়ে বেশি লভ্যাংশ আসতে পারে। গত বছর লভ্যাংশ ঘোষনাকে কেন্দ্র করে কোম্পানিটির প্রতি চাহিদা বেড়েছিল। এইবারও কি থাকবে কোন চমক? সেটা দেখতে অপেক্ষা করতে হবে আগামি ২৪শে সেপ্টেম্বরের পর্ষদ সভা পর্যন্ত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।