অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক তুলে নিল আমানতের সুদহারের সীমা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংকএবার ব্যাংক আমানতের সুদহারের ন্যূনতম সীমা প্রত্যাহার করেছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।

২০২১ সালের ৮ই আগস্ট মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মেয়াদি আমানতের সুদহার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তখন বলা হয়, আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। সেই সময় মূল্যস্ফীতির হার ছিল প্রায় ৬।

ফলে তখন আমানতে এই পরিমাণ সুদ দিতে পেরেছে ব্যাংকগুলো। কিন্তু এখন মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৯। এই পরিমাণ সুদ দিয়ে আমানত সংগ্রহ করতে পারছে না ব্যাংকগুলো। এই বাস্তবতায় আমানতের সুদহারের সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে ঋণের সুদহারের সীমা তুলে নেওয়ার পর ঋণের সুদহার ৯ শতাংশ থেকে বেড়ে সাড়ে ১১ শতাংশে উন্নীত হয়েছে। আমানতের সুদ হারও বাড়িয়েছে ব্যাংকগুলো, যদিও উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে তা করা সম্ভব হচ্ছিল না।

যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘স্মার্ট’ বা ‘সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি’ বিল। প্রতি মাসের শুরুতে এ হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদ (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১০ শতাংশ, আগস্টে ৭ দশমিক ১৪ শতাংশ; সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ ও সর্বশেষ নভেম্বর মাসে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৭২ শতাংশ।

ফলে ডিসেম্বরে ব্যাংকগুলোর সর্বোচ্চ ঋণের সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৭। কারণ, ব্যাংকগুলো এখন ঋণ দেওয়ার জন্য মার্জিন হিসেবে স্মার্ট রেটের সঙ্গে ৩ দশমিক ৭৫ ভিত্তি পয়েন্ট যুক্ত করতে পারে।

তবে ডিসেম্বরে ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে ব্যাংকগুলো ১২ দশমিক ৪৭ শতাংশ সুদ নিতে পারবে। কারণ, সিএমএসএমই, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে অতিরিক্ত ১ শতাংশ তদারকি বা সুপারভিশন চার্জ নেওয়ার সুযোগ আছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।