অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

তাসকিন–শরীফুলদের লড়াইটা শুধু আফগানিস্তানের সাথেই নয়, গরমের সাথেও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৪ জুন শুরু টেস্টের প্রথম তিন দিন ঢাকার তাপমাত্রা থাকতে পারে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে এই টেস্টে প্রভাবক হতে শুরু করেছে। নির্বাচকেরা গরমের তীব্রতার কথা মাথায় রেখেই ১৫ সদস্যের বাংলাদেশ দলে পেসার রেখেছেন ৫ জন। টেস্টের অনুশীলন এবং ম্যাচেও কীভাবে ক্রিকেটারদের গরমের কষ্টটা কমে, দলের মধ্যে আলোচনা এখন সেসব নিয়েই।

 

প্রতিপক্ষ আফগানিস্তান বলে বাংলাদেশ দলের একাদশে তিন পেসার থাকার সম্ভাবনাই বেশি। গরমে কষ্টটা বেশি পেসারদেরই। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের বোলিং কোচ চম্পকা রমানায়েকের পরামর্শ, পেসারদের বোলিং করানো হোক ছোট ছোট স্পেলে। ‘হয়তো তিনজন পেসারই খেলবে। অধিনায়ক নিশ্চয়ই ওদের ছোট ছোট স্পেলে ব্যবহার করতে চাইবে। এই গরমে পেসারদের ঠিক রাখতে হলে এটা করতেই হবে।’

 

গতকালের অনুশীলনে এই শ্রীলঙ্কান কোচও পরামর্শ দিয়েছেন পেসারদের। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও তো ছিলেনই। তীব্র গরমে সবাই যেন পর্যাপ্ত বিশ্রাম পান, সে জন্য পেসারদের এক টানা নেট বল করতে দিচ্ছিলেন না তিনি। প্রতি ওভার পর বিশ্রাম নেওয়ার সময় পেয়েছেন সবাই। ৩৬–৩৭ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় বোলিং করা কতটা কষ্টকর, বাংলাদেশ দলের এক পেসার মুঠোফোনে জানালেন সেটা, ‘সেদিন আমরা ১০ ওভার বল করেছি। ম্যাচে যেভাবে এক ওভার পর একটা বিরতি আসে, সেভাবে। তা–ও টানা ৫ ওভার বল করার পর আপনাকে টি-শার্ট বদলাতেই হবে।’

পানিশূন্যতা থেকে বাঁচতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করছেন পেসাররা। পেস বোলাররা সাধারণত দিনে ৪ লিটার পানি পান করেন। গত কয়েক দিন সেটি ৬-৭ লিটারও হচ্ছে। মাংসপেশি ঠিক রাখতে থাকছে বিসিএএ নামে বিশেষ একধরনের পানীয়ও। সঙ্গে ফলমূল তো আছেই।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।