অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ সোমবার (২৩শে অক্টোবর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।  

৪ ম্যাচে ২ হার ও ২ জয় নিয়ে সেমিফাইনালের দৌড়ে কিছুটা পিছিয়ে আছে পাকিস্তান। আর সমান ম্যাচ খেলা আফগানিস্তানের মাত্র ১ জয়ে ঠাঁই হয়েছে তলানিতে। এবার দল দুটি মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছে।

ম্যাচটিতে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। পাকিস্তানে মোহাম্মদ নেওয়াজের বদলে খেলবেন শাদাব খান আর আফগানিস্তানে ফজল হক ফারুকীর বদলে খেলবেন নুর আহমেদ।

পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ের সবশেষ ৫ ম্যাচ অনুযায়ী এগিয়ে রয়েছে বাবর আজমের দল। যেখানে ৫টিতেই জয় এসেছে পাকিস্তানের পক্ষে। চলতি বিশ্বকাপে দলটি ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে। অপরদিকে পিছিয়ে থাকা আফগানরা বিশ্বকাপে রয়েছে তলানিতে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে হাশমতউল্লাহ শাহিদির দল রয়েছে দশে।

এ দিকে এখন পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সর্বমোট ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান,  রহমত শাহ,  হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক),  আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান,  মুজিব উর রহমান, নবীন-উল- হক, নুর আহমদ

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।