অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (২ জুলাই) ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এসএমইখাতে অর্থায়ন অনেক বড় সমস্যা। ব্যাংকে লোন পেতে অনেক ভোগান্তি পেতে হয় উদ্যোক্তাদের। তবে তাদের ঋণ শোধের হার ভালো।
খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকার ও পলিসি মেকারদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সহায়তা করবে।
এসএমইদের ডেটাবেজ ঠিক করার তাগিদ দিয়ে উপদেষ্টা আরও বলেন, এটা দ্রুত ডিজিটালাইজেশন করতে হবে। হার্ডকপি থাকলে হবে না। শিল্প বাণিজ্যে এসএমই ভালো করলে, পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।