অর্থ লিপি

২২ নভেম্বর ২০২৬ রবিবার ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ শহিদ নূর হোসেন দিবস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শহিদ নূর হোসেন দিবস, আজ মঙ্গলবার (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) স্বৈরশাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ নূর হোসেনের আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা হিসেবে স্বীকৃত। নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয়। নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের খেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহিদ হন। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে।

তবে একই দিন ভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করে জাতীয় পার্টি। ১৯৮৬ সালের ১০ নভেম্বর দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণার স্মরণে দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে দলটি।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের শহিদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে থাকে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।