অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

স্পেনের রেকর্ডে ভাগ আর্জেন্টিনার, দুই চ্যাম্পিয়ন লা ফিনালিসিমায় মুখোমুখি হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নিজেদের স্বর্ণযুগে স্পেন গড়েছিল এক অনন্য কীর্তি। ইউরো-বিশ্বকাপ-ইউরো; চক্রপূরণ করেছিল প্রথম দল হিসেবে। তারপর পেরিয়ে গেছে এক যুগ। ইউরোপের কোনো দেশ সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেনি। তবে আলবিসেলেস্তেরা পেরেছে। লিওনেল মেসির দল পেরেছে। ২৮ বছর কোনো শিরোপা জিততে না পারা আর্জেন্টিনা তিন বছরের মধ্যে জয় করেছে চতুর্থ শিরোপা। সেই সঙ্গে করেছে চক্রপূরণ।

সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এটি তাদের ষোলোতম কোপা আমেরিকা শিরোপা, যা টুর্নামেন্টটির ইতিহাসে রেকর্ড।

২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরের বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতে লিওনেল মেসির দল। এবার কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েই ফের  মহাদেশীয় চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা। সেই সঙ্গে ভাগ বসাল স্পেনের রেকর্ডে।

স্পেন ২০০৮ সালে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোজারা। এর দুই বছর পর ফের ইউরো চ্যাম্পিয়ন হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন-বিশ্বচ্যাম্পিয়ন-মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার চক্রপূরণ করেছিল তারা।

আর্জেন্টিনা কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ায় এবার মুখোমুখি হচ্ছে এই দুই দলই। গতকাল রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফলে এবারের লা ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। ২০২১ সালে গত ফিনালিসিমায় ইতালিকে উড়িয়ে দিয়েছিল লিওনেল মেসির দল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।