২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ভয়াবহ ওই হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই জঙ্গি হামলায় পুলিশের ২ সদস্যসহ দেশি-বিদেশি ২০ জন নিহত হন। তাঁদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় ছিলেন।
ক্যাফেটি ১২ ঘণ্টা অবরুদ্ধ করে বেশ কিছু লোককে জিম্মি করে রেখেছিল জঙ্গিরা।
নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও ২ জন বাংলাদেশি ছিল।
২০১৬ সালের ১লা জুলাই রাতে ৫ জন সশস্ত্র ব্যক্তি ক্যাফেতে হামলা চালায়। এ সময় ক্যাফেতে ডিনাররত যাদেরকে জিম্মি করা হয়েছিল, তাদের বেশির ভাগই ছিল বিদেশি। একপর্যায়ে তারা একে একে কয়েকজন জিম্মিকে হত্যা করতে থাকে।
ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, কিন্তু বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে দেশে সংগঠনটির উপস্থিতি অস্বীকার করেছে।
ভয়াবহ হামলার পর বাংলাদেশ কর্তৃপক্ষ জঙ্গিদের ওপর নৃশংস দমন-পীড়নের জবাব দিয়েছে।
২০১৯ সালের ২৭ নভেম্বর একটি বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল হামলায় জড়িত থাকার জন্য ৭ জনকে মৃত্যুদণ্ড দেয় এবং একজন খালাস পেয়েছেন।
ঢাকার অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। আজ এ হামলার সাত বছর পূর্তি।
গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই ভবনের সামনে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় অস্থায়ী বেদিতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ ছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হোলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।