অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

বিসিবিতে বোর্ড সভা আজ, থাকছেন পাপন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সম্প্রতি দেশের রাজনৈতিক পরিবর্তনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে সর্বক্ষেত্রেই, বাদ পড়েনি ক্রিকেটাঙ্গনও। শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমবারের মতো বিসিবিতে বোর্ড সভা হতে যাচ্ছে। যেখানে আসতে পারে নানান সিদ্ধান্ত।

গত সোমবার (১৯ আগস্ট) বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। জোরালো গুঞ্জন উঠেছে, বিসিবির সভাপতির পদ ছেড়ে দিতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপনও। এছাড়াও ক্রিকেট বোর্ডের বড় পদে আসতে পারে বড় পরিবর্তন।

সভায় অনলাইনে যোগ দেবেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। আওয়ামী লিগ সরকারের পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি পাপনকে।

জানা গেছে, এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। অনলাইনে এই সভায় পাপনের যোগ দেয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

পাপন যদি পদত্যাগ করেন তবে বিসিবিতে নতুন করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হবে। তবে নতুন করে কমিটি বানাতে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এলে বাংলাদেশের ক্রিকেটের ওপর আসতে পারে নিষেধাজ্ঞা। তাই আইসিসির নীতিমালা মেনেই সবকিছু করার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তাও চেয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি বৈঠকে ভিডিও ফুটেজ বা ছবি নেয়ার কোনো সুযোগ থাকছে না। গণমাধ্যমের জন্য পর্যাপ্ত ছবি এবং ফুটেজ বিসিবিই পরবর্তীতে সরবরাহ করবে। এমনকি প্রতিবার বৈঠকের পর সংবাদ সম্মেলনের রীতি থাকলেও সেই পথে এবার হাঁটছে না বিসিবি। মিডিয়া রিলিজের মাধ্যমেই জানানো হবে বৈঠকের সিদ্ধান্ত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।