ঈদ-উল-আজহা উপলক্ষ্যে টানা ৭ দিন বন্ধ থাকবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ । তবে ঈদের ছুটির ঠিক আগের দুদিন, আগামীকাল শনিবার ( ২৩ মে ) ও ২৪ মে (রবিবার) ডিএসই ও র অফিসিয়াল ও স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু থাকবে।
ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।
সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে এই সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ।
ডিএসইর কোম্পানি সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার (২৩ মে ) এবং ২৪ মে (রবিবার) ডিএসইর অফিস ও ট্রেডিং (লেনদেন) কার্যক্রম স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালু থাকবে।
এরপর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ৭ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের যাবতীয় দাপ্তরিক কাজ ও শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে ডিএসইর নিয়মিত অফিস এবং ট্রেডিং কার্যক্রম পুনরায় আগের মতো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শুরু হবে।
এছাড়া ব্যাংক – অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সব অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ৭ দিন দিন বন্ধ থাকবে।
টানা ৭ দিন দিন বন্ধ থাকার পড়ে আগামী ১ জুন (সোমবার) থেকে ব্যাংক – অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সব অফিসের কার্যক্রম পুনরায় আগের মতো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শুরু হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।