অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী বছর বাংলাদেশ থেকে কতজন, জানালেন ধর্মসচিব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯১ জন হজযাত্রী হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মসচিব মু আ হামিদ জমাদ্দার।

আজ বৃহস্পতিবার (৩রা আগস্ট) শাহজালাল বিমানবন্দরে ২০২৩ সালের হজ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সচিব জানান, আগামী নভেম্বরেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

গরকাল বুধবার (২রা আগস্ট) মন্ত্রণালয়ে ২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতি সভায় তিনি জানান, ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে।  ২০২৪ সালের ১ মার্চ থেকে শুরু হবে হজ ভিসা ইস্যুকরণ। সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে এ প্রক্রিয়া। আর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।

এদিকে এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে বলে জানিয়েছেন ধর্মসচিব। বিমান মোট যাত্রী পরিবহন করেছে ৬১ হাজার ১৬৮ জন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।