আগামীকাল বুধবার (২২ মে) দেশের সকল ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ থাকবে। ফলে এদিন ব্যাংক ও শেয়ার বাজারে কোন লেনদেন হবে না।
উল্লেখ্য আগামীকাল বুধবার (২২ মে) বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে।
বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভুলবশত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এখনো তাদের ওয়েবসাইটে ছুটির খবর প্রকাশ করেনি ।
আগামী বৃহস্পতিবার (২৩ মে) থেকে আবারও স্বাভাবিক লেনদেন হবে ব্যাংক ও শেয়ারবাজারে।