দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবি ব্যাংক লিমিটেডে (NRBBANK) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে জনাব তারেক রিয়াজ খান গত ১১ সেপ্টেম্বর,২০২৪ তারিখ থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেন।