অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মায়ামির জয়ও ম্লান হয়ে গেল মেসির জন্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সেই জুলাই থেকে টানা খেলার ওপর ছিলেন লিও। ৩৬ বছর বয়সে ঝুঁকিটা একটু বেশি হয়ে যাচ্ছে কি না, সে প্রশ্ন উঠেছিল। আর তা কতটা বাস্তব, সেটাও বোঝা গেছে এ মাসেই। চোটের কারণে আটলান্টার বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলে হারের ম্যাচটা খেলেননি।

আর্জেন্টিনার হয়ে এ মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ খেলেছেন মেসি। আজ টরন্টো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ৪-০ গোলে জয়ের ম্যাচে ৩৭ মিনিটে মেসি চোটের কারণে মাঠ ছাড়ার পর ধারণা করা হচ্ছে, হয় তাঁর ডান পায়ে চোট আছে কিংবা মাংসপেশিতে ক্লান্তি ভর করেছে। মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর দিন ধরে ধরে মেসিকে পর্যবেক্ষণ করা হবে।

 

দুই সপ্তাহ পর বুধবার মাঠে নামলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে কয়েকবার সুযোগও তৈরি করলেন। এরপর ভক্তদের মনে ভয় ধরিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। পায়ের ইনজুরি নিয়ে ৩৭তম মিনিটে বদলি হয়ে মাঠের বাইরে যান তিনি। তার সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাও চোটের কারণে মাঠ থেকে উঠে যান। তাদের ইনজুরিতে ম্লান হয়েছে টরোন্টো এফসির বিপক্ষে মায়ামির ৪-০ গোলের বড় জয়।

আটলান্টা ইউইনাইটেড এফসির বিপক্ষে গত শনিবার ৫-২ গোলে হারের ম্যাচে দলে ছিলেন না মেসি ও আলবা। টরোন্টোর বিপক্ষে দুজনকেই শুরুর একাদশে রাখেন জেরার্ডো মার্টিনো। প্রতিপক্ষের কোনও খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাও লাগেনি তাদের কিংবা খোঁড়াতেও দেখা যায়নি। তবে অস্বস্তি ছিল স্পষ্ট। মাঠ ছাড়ার পর লকার রুমে না গিয়ে তারা সরাসরি বেঞ্চে বসেন। কিছুক্ষণ পর মায়ামিকে  এগিয়ে দেন ফাকুন্দো ফারিয়াস। রবার্ট টেলর দুটি চমৎকার গোল করেন। বেঞ্জামিন ক্রেমাশিও জাল কাঁপান।

 

মাঠে নামার পর মেসিকে বেশ প্রাণবন্ত লাগছিল। ২৩তম মিনিটে সুবর্ণ সুযোগ পান। তার দূরের পোস্টের ভলি বারের ওপর দিয়ে চলে যায়। ১৫ মিনিট পর পরিষ্কার বোঝা গেছে, শারীরিকভাবে অস্বস্তিতে ভুগছেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার স্থলাভিষিক্ত করা হয় টেলরকে।

মাঠ ছাড়ার আগে মেসির অঙ্গভঙ্গি দেখে বোঝা গেছে, পায়ের সমস্যায় পড়েছেন তিনি। খেলার সময় স্ট্রেচিং করছিলেন, অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলেন এবং অপেক্ষা করছিলেন কখন খেলা বন্ধ হবে, তিনি মাঠ ছাড়তে পারবেন। এমনকি মাঠ ছাড়ার আগেই জুতার ফিতা খুলে ফেলেন, মোজা কিছুটা নিচে নামান এবং শিন গার্ড খুলে রাখেন।

 

মেসি তার জাতীয় দল ও ক্লাবের হয়ে গত দুটি ম্যাচে খেলেননি। গত ৮ই সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে সবশেষ খেলেন তিনি এবং তার গোলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জেতে আর্জেন্টিনা। বলিভিয়া ও আটলান্টা ম্যাচে না খেলার কারণ ক্লান্তি বলে ধারণা করা হচ্ছে। এসব নিয়ে মেসির কোনও মন্তব্যও পাওয়া যায়নি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।