শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসি জানিয়েছে, তাদের ঘোষিত স্টকডিভিডেন্ড (বোনাস লভ্যাংশ) অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কোনো অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই।
আজ বুধবার (০৬ মে ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এ তথ্যনিশ্চিত করেছে ব্যাংকটি।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত ৮৫৬তম পর্ষদ সভায় আসিফরহমানকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে তারকাছে ব্যাংকের ২.৪২ শতাংশ শেয়ার রয়েছে। তার অন্তর্ভুক্তির ফলে পরিচালনা পর্ষদেরসম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৫৩১ শতাংশে।
এর আগে ৩০ এপ্রিল ২০২৬ ডিএসইতে প্রকাশিত এক তথ্যে স্টক ডিভিডেন্ড প্রদানেরক্ষেত্রে বিএসইসির অনুমোদনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল। তবেসর্বশেষ ব্যাখ্যায় উত্তরা ব্যাংক জানায়, আসিফ রহমান পরিচালক হিসেবে যোগদেওয়ার পর পর্ষদ সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণকরেছে। ফলে স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসির বিশেষ অনুমোদনেরপ্রয়োজনীয়তা আর নেই।
ব্যাংকটি আরও জানায়, আসিফ রহমানের পরিচালক পদটি ২৯ জুলাই ২০২৫ থেকে২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত শূন্য ছিল। বর্তমানে তার ২.৪২ শতাংশ শেয়ার সিডিবিএল–এরব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে।
পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৩০ শতাংশের বেশি থাকায়, পূর্বেরঘোষণায় উল্লেখিত ‘বিএসইসির অনুমোদন প্রয়োজন’ বিষয়টি বিবেচনায় না নেওয়ারজন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।