ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) আগামীকাল বুধবার, ১৭ জুন ২০২৬ থেকে নতুন ট্রেডিং সময়সূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে বলে জানিয়েছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জুন) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০:০০টায় লেনদেন শুরু হবে। ধারাবাহিক (Continuous) ট্রেডিং চলবে সকাল ১০:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত।
এছাড়া, লেনদেন-পরবর্তী (Post-Closing) সেশন অনুষ্ঠিত হবে দুপুর ২:০০টা থেকে ২:১০ টা পর্যন্ত।
বর্তমানে নিয়মিত লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিটে শেষ হয়। এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন অনুষ্ঠিত হয়।
ডিএসই জানিয়েছে, ১৭ জুন ২০২৬ থেকে এই সময়সূচি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা অনুসরণ করা হবে।
বাজার সংশ্লিষ্ট সকল অংশীজনকে নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।