বেশ কিছুদিন যাবৎ পুঁজিবাজার বিষয়ক গুরুত্বপূর্ণ খবর গুলি DSE,CSE ও BSEC এর ওয়েবসাইটে নিউজ প্রকাশ করার আগেই অনলাইন পোর্টালে খবর ছাপিয়ে বিনিয়োগকারিদের দুশ্চিন্তায় ফেলছে। কখনো কখনো খবর গুলো সত্য হচ্ছে আবার কিছু কিছু খবর মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে।আবার কিছু কিছু খবরের কোন ভিত্তিই থাকেনা। এই সব কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সময় আতংকিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বেশকিছুদিন যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় কিছু শেয়ার জেড ক্যাটাগরিতে চলে যাবে এমন নিউজ প্রকাশিত হয়।নিউজ প্রকাশিত হবার পরে দেখা যায় শেয়ার গুলির দাম কমে যায় কিন্তু কোন নির্দেশনা আশেনা।
২০২০ সালের একটি আদেশ অনুসারে, যেকোনও তালিকাভুক্ত কোম্পানিকে শেষ লভ্যাংশ ঘোষণার তারিখ থেকে বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির তারিখ থেকে পরপর দুই বছরের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থতার কারণে ‘জেড’ বিভাগে স্থানান্তর করা হবে এমন নিয়ম চালু করার পরে করোনার কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানির সার্থে সেই নিয়ম স্থগিত করা হয়েছিল।
এখন বাজারে গুজব চলছে উক্ত নিয়মটি চালু করা হবে।আর চালু হলে বেশ কিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে যাবে।
বিষয় টি খুবই গুরুত্বপূর্ণ ।যথাযথ করতৃপক্ষের এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ। বাজার সংশ্লিষ্ট যে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবার আগে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে মানুষের বিভ্রান্তি থেকে রক্ষা করা অতীব জরুরী।
শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর গুলি কেন অনলাইন পোর্টাল থেকে জানতে হবে !
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে বা বাজার বিষয়ক যে কোন প্রাইজ সেন্সিটিভ খবর সহ অন্য যে কোন বিষয় আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করেছে সাধারণ বিনিয়োগকারীদের।
পাশাপাশি বাজার সম্পর্কিত ভুল তথ্য প্রকাশ করলে পেপারগুলিকে শাস্তির আওতাধীন করা উচিৎ, তাহলে বিনিয়োগকারীগন ক্ষতিগ্রস্ত কম হবেন।