অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা : সিপিডি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি জানিয়েছে, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল চ্যালেঞ্জ।

গতকাল বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে সংস্থার বক্তব্যে এসব কথা উঠে আসে। সেমিনারে রাষ্ট্র সংস্কারে সবার আগে আইন-শৃঙ্খলার পুনর্গঠনে জোর দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডি। এতে নতুন বাংলাদেশ নির্মাণে নিজেদের মতামত তুলে ধরেন শিক্ষার্থী, উদ্যোক্তা, গবেষকসহ অনেকে।

সভায় রাষ্ট্রীয় গুম, খুনের বিচারের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করতে সব খাতের সংস্কার দরকার। সবার আগে নজর দিতে হবে সত্যিকারের আইনের শাসন নিশ্চিতের ওপর।

নাগরিক ভাবনায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ব্যাংকসহ সকল আর্থিক খাতের সংস্কার করা বড় চ্যালেঞ্জ-দাবি সিপিডির। পাশাপাশি সংস্কারের দিকে জোর দেয়ার তাগিদ তাদের।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘রাজনৈকিত দলগুলো উদ্দেশ্য যখন তারা ক্ষমতায় আসে তখন কিন্তু মিলে যায়। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চেক অ্যান্ড ব্যালেন্সের ভূমিকা পালন করবে। সেখানে একটা কাঠামো তৈরি করতে হবে। সেই কাঠামোর মধ্যে থেকে আমাদের ভবিষতের রাষ্ট্র পরিচালনা করতে হবে।’

দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদেক্ষেপ নেয়ার আহ্বানও উঠে আসে সেমিনারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।