অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফায় কর দিতে হবে না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অফশোর ব্যাংকিং ইউনিটের অর্জিত মুনাফা বা সুদের ওপর কোনো কর দিতে হবে না। গতসোমবার (২২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে কথাজানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়,  আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Screenshot

আয়কর আইন ২০২৩এর ধারা ৭৬ এর উপধারার () ক্ষমতাবলে এই অব্যাহতি দেয়াহয়েছে। অন্য কোনো আইনে কোনো প্রকার কর অব্যাহতি প্রদান করা হলে সেই কর অব্যাহতিততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ পর্যন্ত না এনবিআর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেঅব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

উল্লেখ্য এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অফশোর ব্যাংকিং আইন২০২৪ এর খসড়া প্রস্তুত করে। তবে খসড়া বিধানে স্টেকহোল্ডার হিসেবে এনবিআরের মতামতঅগ্রাহ্য করা হয়েছিল।

অফশোর ব্যাংকিংয়ের খসড়া আইনের দফা ১৩()-তে বলা হয়েছে, অফশোর ব্যাংকিংব্যবসায় অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক অর্জিত সুদ বা মুনাফার ওপর আয়কর বা অন্যকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কর আরোপ করা যাবে না।

এর আগে সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার পর কর অব্যাহতি নিয়ে টানাপোড়েন শুরুহয়েছিল। পেনশন স্কিমের আইন অনুযায়ী, স্কিমের টাকা কর অব্যাহতিপ্রাপ্ত। তবে আয়করআইনের ক্ষমতাবলে যে সকল খাত অব্যাহতিপ্রাপ্ত, সেই তালিকায় নাম ছিল না সর্বজনীনপেনশন স্কিমের। পরে এনবিআর এসআরও জারি করে সর্বজনীন পেনশন স্কিমকে অব্যাহতিপ্রদান করে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।