অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশুকে সঠিক পদ্ধতিতে বুকের দুধ না খাওয়ালে কি হয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মায়ের দুধ শিশু জন্মের পর থেকে অপরিহার্য ২ বছর পর্যন্ত অন্যতম খাদ্য এবং জন্মের পর থেকে পরবর্তী ৬ মাসের জন্য শিশু প্রধান খাদ্য। মায়ের দায়িত্ব শিশুকে সঠিক পদ্ধতিতে বুকের দুধ খাওয়ানো, উভয়ের সুস্থতার জন্য। সঠিক পদ্ধতিতে শিশুকে বুকের দুধ না হতে পারে কিছু সমস্যা।

সঠিক পদ্ধতিতে শিশুকে দুধ না খাওয়ালে কি হয় কিছু অসুবিধা হতে পারে—

১।স্তনের বোঁটা ক্ষতিগ্রস্ত হতে পারে।

২। স্তন ফুলে যেতে পারে।

৩। বুকের দুধ উৎপাদন কমে যেতে পারে।

কতক্ষণ পর পর এবং কতবার বুকের দুধ দিবেন

চাহিদা মতো শিশুকে বুকের দুধ দিতে হবে এবং যতক্ষণ চাইবে ততক্ষণ দিতে হবে। এবং যতবার খেতে চাইবে ততবারই দিতে হবে।

প্ৰথম ২-৩ দিন শালদুধ থাকে যা পরিমানে কম থাকে। এ সময় ঘনঘন শিশুকে বুকের দুধ টানাতে হবে। ফলে শিশুর দুধ টানার অভ্যাস হবে এবং বারবার স্তন চুষার ফলে দ্রুত দুধ তৈরি হবে এবং বেশি দুধ নামতে শুরু করবে।

নবজাতক সাধারণত বেশি ঘুমায়। তাই তাকে একটু নাড়াচাড়া দিয়ে জাগিয়ে দুধ খাওয়াতে হবে। খেয়াল রাখতে হবে যেন শিশু তিন ঘন্টার বেশি অভুক্ত না থাকে।

দিনে ও রাতে উভয় সময়ে বুকের দুধ খাওয়াতে হবে। ২৪ ঘন্টার কমপক্ষে ৮ বার বুকের দুধ দিতে হবে।

প্রতিবার কতক্ষণ ধরে বুকের দুধ দিতে হবে?

শিশুরা সাধারণত কিছুক্ষণ বুকের দুধ টেনে বিশ্রাম নেয় তারপর আবার বুকের দুধ খায়। তাই শিশু যতক্ষণ বুকের দুধ খেতে চায় তাকে খেতে দিন। এভাবে ১০-১৫ মিনিটের মধ্যে তাদের বুকের দুধ খাওয়ার চাহিদা পূর্ণ হয়।

প্রতিবার যে কোন একটি স্তনের থেকেই শিশুকে পুরো দুধ খাওয়াতে হবে। সেই স্তন খাওয়া শেষ হলে শিশু যদি আরো খেতে চায় তবে অন্য স্তন দিতে হবে। পরের বার যখন খেতে চাইবে তখন একই ভাবে অপর স্তন থেকে দুধ দেয়া শুরু করতে হবে। এভাবে অদল বদল করে দিন ও রাতে একবার ডান চাপরের বার বাম এভাবে খাইয়ে যেতে হবে।

কতদিন পর্যন্ত বুকের দুধ দিবেন?

৬ মাস বয়স পূর্ণ হওয়া পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে।

এক্ষেত্রে মধু, চিনির পানি, গরুর দুধ, ছাগলের দুধ এমনকি, পানি দেয়ারও প্রয়োজন নেই।

৬ মাস পূর্ণ হওয়ার পর হতে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে কে হবে এবং ২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। এরপর আর বুকের দুধ দেয়ার প্রয়োজন নেই।

Author

  • এম.বি.বি.এস, বিসিএস (স্বাস্থ্য) ডিসিএইচ, এফসিপিএস-শিশু (শেষ পর্ব) পিজিপিএন-বোষ্টন ইউনিভার্সিটি (USA) নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। লাকসাম জেনারেল হসপিটাল বাইপাস, লাকসাম, কুমিল্লা।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।