অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সূচক ও লেনদেন বাড়াতে কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (২৭ জুন)সপ্তাহের শেষ কার্যদিবস, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে।বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর, সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ টাকার অংকে লেনদেনে হয়েছে ৭০৫ কোটি টাকা।

বাজারে মূল্যসূচক ইতিবাচক ধারাতে আসাতে কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারীরা।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫২.৬৮ পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে ৫৩৫৫.৪১ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭.৬৮ পয়েন্ট বেড়ে ১১৮৩.৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে ১৯২২.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭০৫.৮৩ কোটি  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬০৫.১২ কোটি  টাকা।

আজ ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬টি কোম্পানির, বিপরীতে ৯৯ কোম্পানির দর কমেছে। আর ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি হাউজের অফিসে কিছু বিনিয়োগকারী ও হাউজের অফিসারদের সাথে কথা বলে জানা গেল, কেউ কেউ বাজার নিয়ে আশাবাদী আবার অনেকে  বাজার নিয়ে আতঙ্কিত হয়ে আছেন। টানা দরপতনের পর সপ্তাহের  শেষ কার্যদিবসে মূল্যসূচকের ইতিবাচক ধারাতে আসার পরে ও অনেকেই খুশিতে নেই। খুশি হবেই বা কী করে ? কেননা তারা অনেক লসে আছেন। তারা বলেন ১/২ দিন বাজার ভালো হলে কি হবে ? তারা চান বাজারের স্বাভাবিকতা। যেখানে স্বস্তিতে বিনিয়োগ করতে পারেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।