টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও, তরুণ প্রজন্মের সেলিব্রিটি আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর ঢাকার মিরপুর ডিওএইচএসের মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়েছে।
আজ বিকালে আয়মান সাদিকের নিজ ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করে আয়মান সাদিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে ২৩ সেপ্টেম্বর ২০২৩, সন্ধ্যা ৭টায়। স্থান সেনাকুঞ্জের হলরুম।
কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। আয়মান সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন।
মুনজেরিন শহীদ ১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।