অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় আবার বেড়েছে দেশের রেমিট্যান্সে আসা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্বিগুণ প্রণোদনা ঘোষণায় আবার বেড়েছে দেশের রেমিট্যান্সে আসা। গত মাসের পর চলতি মাসেও রেমিট্যান্সের চাকা উর্ধ্বমুখী। এ মাসের প্রথম ২৪ দিনেই এসেছে ১৪৯ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ২২ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি নভেম্বরে বাড়ছে রেমিট্যান্সের গতি। প্রথম ২৪ দিনেই ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর গত অক্টোবরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭১ লাখ (দৈনিক ৬ কোটি ১৭ লাখ) মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বর মাসে এসেছিল ১৩৪ কোটি ৩৬ লাখ (দৈনিক ৪ কোটি ৪৮ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে ২২শে অক্টোবর থেকে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় দেশে পাঠালে প্রতি ১০০ টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের বাড়তি আরও আড়াই শতাংশ বেশি অর্থ দেয়ার নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের দেয়া আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও আড়াই শতাংশ অর্থ বেশি দিয়ে রেমিট্যান্স কিনতে পারবে ব্যাংকগুলো।

নভেম্বরের প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৫০ হাজার ডলার।

আর ১৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে প্রবাসীরা দেশে ৩০ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। নভেম্বরের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার। এছাড়া ৪ থেকে ১০ নভেম্বর এসেছে ৫৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। আর ১ থেকে ৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার।

এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। ঢাকায় রেমিট্যান্স এসেছে ৯৩ কোটি ৮৬ লাখ ডলার। এছাড়া অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।