অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

সুড়ঙ্গে সাগরের পানি ঢালছে ইসরায়েল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরায়েলি সেনাবাহিনী পানি ঢালতে শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের সুড়ঙ্গগুলোতে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে  এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে থেকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে। কয়েকসপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।

সুড়ঙ্গগুলো ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে গত মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল। নভেম্বরের মাঝামাঝি সময়ে আল-শাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরায়েলের সেনাবাহিনী। যেগুলো ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে এ পানি কয়েক সপ্তাহের মধ্যেই সুড়ঙ্গগুলো প্লাবিত করতে সক্ষম। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে মুখ খোলেননি।

অন্যদিকে মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে। তারা বলেন, সামুদ্রিক পানি ব্যবহার করা কার্যকর নাও হতে পারে এবং এতে করে গাজার বিশুদ্ধ পানির সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।