আজ সোমবার (১৪ আগস্ট) দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্য সূচক শুরু থেকে শেষ পর্যন্ত নেতিবাচক ধারাতে ছিল। দিন শেষে সূচক রেকর্ড ৬৫.৪৫ পয়েন্ট কমে আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫.৪৫ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৫০৩.৩৫ পয়েন্টে। তবে লেনদেন গতদিনের চেয়ে বেশ বেড়েছে।
আজ সিএসইতে মোট ১২.২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৪.০১ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৮ কোটি ২৮ লাখ টাকার বেশি শেয়ারও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসইতে মোট ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৮ টির, দাম কমেছে ৭৯ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৫৪ টি কোম্পানির।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল নাম মাত্রে কেননা আজ দাম বাড়ার শীর্ষ তালিকার শেয়ারটি মাত্র ২.৪১ শতাংশ দাম বেড়েছে। । আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথমে ছিল এমবি ফার্মা।

সিএসইর দাম বাড়ার শীর্ষ ১০ টি কোম্পানির শেয়ার
আজ সিএসইতে দাম কমার শীর্ষে বিভিন্ন খাতের শেয়ার ছিল। আজ টপ লুজারের প্রথমেই ছিল ISNLTD কোম্পানিটি, আজ ৫.১০ শতাংশ দাম কমেছে।

শেয়ার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে ছিল উত্তরা ব্যাংক লিমিটেড।

লেনদেনে টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে ছিল জ্বালানি খাতের লিনডে বিডির।

সার্বিকভাবে সিএসইর বাজার বিশ্লেষণ করে এবং সিএসইর বেশ কিছু হাউজের সাথে কথা বলে জানা যায়, সূচক কমার পরে লেনদেন বাড়ার মূল কারণ ছিল বিনিয়োগকারীদের আস্থার অভাব। মূলত ভয় পেয়ে লোকজন কিছু শেয়ার বিক্রি করে ক্যাস হাতে রেখে পরিস্থিতি অবলোকন করতে।