আমেরিকাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আর দশ দিন পর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা। সমর্থকদের গেল বছর খেলা দেখতে আয়ারল্যান্ড সিরিজে হতাশ হতে হলেও এবার আর সেই আক্ষেপ থাকছে না। টিভির পর্দায় খেলা দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি যুক্তরাষ্ট্র সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার করবে। সেই সঙ্গে অনলাইনেও খেলা দেখতে পারবেন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিরিজ।

বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৫ মে। সবকটি ম্যাচই প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্র স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্ড্রিস গুজ, নিতিশ কুমার, শায়ান জাহাঙ্গীর, স্টিভেন টেলর, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, শ্যাডলি ভন স্কলকিক, আলী খান, জেসি সিং, নসথুশ কেনজিগ, সৌরভ নেত্রভালকার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।