
ব্যবসায়িক পারফরম্যান্স
কোম্পানির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে মোট বিক্রয় আয় সামান্য ০.২৯ শতাংশ কমেছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সুতার গড় বিক্রয় মূল্যহ্রাস, প্রতি কেজি মূল্য ৩.৬৫ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৩.৪৭ ডলারে।
তবে ইতিবাচক দিক হলো, মোট বিক্রয়ের পরিমাণ ১৪,৮৫১ মেট্রিক টন থেকে বেড়ে১৫,৩৮৯ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
এছাড়া উৎপাদন ব্যয় (Cost of Sales) ৮৪.১৪% থেকে কমে ৮৩.৯৯% হয়েছে, ফলে গ্রস প্রফিট মার্জিন বেড়ে ১৫.৮৬% থেকে ১৬.০১% হয়েছে।
নিট মুনাফা কমার কারণ
গ্রস প্রফিট বাড়লেও কোম্পানির নিট মুনাফা কিছুটা কমেছে। এর পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ট্যাক্স ব্যয় বৃদ্ধি: চলতি ও ডেফার্ড ট্যাক্স হার ১৫% থেকে বেড়ে প্রায় ২০% হয়েছে এবং এসআরও (SRO 159) সংক্রান্ত অনিশ্চয়তা: এ বিষয়ে কোনো আপডেট না থাকায় কর সুবিধা প্রভাবিত হয়েছে। ফলে নিট মুনাফার হার ৫.৪৯% থেকে কমে ৫.০১% এ নেমে এসেছে।
Authors
-
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।