অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ছিনতাইকারীর হাতে পুলিশ কনস্টেবল নিহত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর ফার্মগেট মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১লা জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কী কারণ রয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।