বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (DSE) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচিত বছরে স্টক এক্সচেঞ্জটির করপরবর্তী মুনাফা হয়েছে 80 কোটি টাকা। আগের বছর (২০২১-২২) ডিএসইর কর পরবর্তী মুনাফা ছিল ১২৪ কোটি ৭৯ লাখ টাকা।
সর্বশেষ বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৪ টাকা । আগের বছর শেয়ার প্রতি আয় (EPS) ০.৬৯ টাকা হয়েছিল।
আগামী ২১ ডিসেম্বর ,২০২৩ ঢাকা স্টক এক্সচেঞ্জ টাওয়ারের মাল্টি পারপাস হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর,২০২৩।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।