অর্থ লিপি

১৯ জুন ২০২৬ শুক্রবার ৫ আষাঢ় ১৪৩৩

রেমিট্যান্স বেড়েছে ১৮.৬১ শতাংশ এক বছরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত দেশে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৮ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৮ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে ২০২৬ সালের ১৫ জুন একদিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮২ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে প্রবাসী কর্মীদের ধারাবাহিক অবদানেরই প্রতিফলন এটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।