বিশ্ববাজারে তেলের দাম আরো এক দফা বাড়ল। সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর বৈশ্বিক বেঞ্চমার্কে প্রতি ব্যারেল ক্রুড তেলের দামে উঠেছিল ৯২.১৮ ডলার, যা অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। এবার ইসরায়েলে ইরানের হামলার পরেই বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়ে গেছে।
এখন এই দাম কোথায় গিয়ে ঠেকে তা নির্ভর করছে দুদেশের পরবর্তী পদক্ষেপের ওপর। ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় এবং ইরানও যদি তার জবাব দিতে থাকে তাহলে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হবে।
বিশ্বে প্রতিদিন যে জ্বালানি তেলের চাহিদা রয়েছে তার বেশিরভাগ সরবরাহ হয় মধ্যপ্রাচ্য থেকে। ইরান নিজেও একটি বৃহৎ জ্বালানি তেল সরবরাহকারী দেশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে বিশ্ববাজারে যে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে, তার একটি বিরাট অংশ যায় ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এর পার্শ্ববর্তী জলপথ দিয়ে।
ইরান ইসরায়েল সংঘাত হলে এসব সরবরাহ চ্যানেল বন্ধ করে দেবে ইরান। ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হবে।
উল্লেখ্য, গত শনিবার (১৩ই এপ্রিল) রাতে ইসরায়েলে সরাসরি হামলায় চালায় ইরান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।