মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৯ বাংলাদেশিকে ফেরত আনার উদ্যোগ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই দেশে করা মামলায় কারাভোগ শেষ হওয়ায় মংডুতে মঙ্গলবার (৩রা অক্টোবর) সকালে টেকনাফ ২ বিজিবি ও মিয়ানমার ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করার কথা রয়েছে।
টেকনাফ-২ বিজিবি উপঅধিনায়ক মেজর মাসুদ রানা জানান, বিভিন্ন সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও নৌ-বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ২৯ বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। বিজিবির উদ্যোগে মঙ্গলবার তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।