রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় পাঁচটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। এ হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এসময় রাজধানীর একটি প্রধান বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হয়েছে এবং পঞ্চমটি মস্কো অঞ্চলের ওডিনসোভো জেলায় জ্যাম হয়ে বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিমানবন্দরসহ যেসব এলাকায় বেসামরিক অবকাঠামো অবস্থিত, সেখানে আক্রমণ করার অর্থ, এটি কিয়েভ সরকারের আরেকটি সন্ত্রাসবাদ।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপলব্ধি করা উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স একটি সন্ত্রাসী শাসনকে (ইউক্রেন) অর্থায়ন করছে।
এ হামলার বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করে না।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, এই মুহূর্তে বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণ গুলো প্রতিহত করেছে। সবগুলো ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।
এর আগে মে মাসেও মস্কোতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সেসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউক্রেন রাশিয়াকে ভয় দেখানো এবং উস্কানি দেওয়ার চেষ্টা করছে, রাজধানীতে বিমান প্রতিরক্ষা জোরদার করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।