বিশ্বকাপ শুরুর প্রস্তুতির মাঝেই ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের সাজঘরে আগুন। গতকাল বুধবার (৯ই আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে স্টেডিয়ামে ধোঁয়া দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। তাদের খবরের ভিত্তিতেই ছুটে আসে দমকলের দুটি ইউনিট। প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও বিশ্বকাপ শুরুর দুমাস আগে ইডেন গার্ডেন্সের সাজঘরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। এই ড্রেসিংরুমেই থাকবেন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা। তাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আবার। যদিও এ বিষয়ে ইডেন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য গণমাধ্যমকে জানায়নি।

তবে কলকাতার গণমাধ্যমগুলো দাবি করছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এমন আশঙ্কা করছেন দমকলের কর্মকর্তারা। গোটা ঘটনায় একটি তদন্ত কমিটি ও গঠন করা হয়েছে।
ইডেন গার্ডেন্সে এবার বিশ্বকাপের পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে কারণেই গত শনিবার আইসিসি কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখেন। আইসিসি প্রতিনিধিরা নিরাপত্তা দেখে খুশি হয়েছিলেন।
এখনও ইডেন গার্ডেন্স সাজিয়ে তোলার কাজ শেষ করতে পারেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে পুরোপুরি সেজে উঠবে ভারতের গর্ব ইডেন গার্ডেন্স।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।