অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ইরানি নাগরিকের ‘অস্বাভাবিক মৃত্যু’ বারিধারায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এক ইরানি নাগরিকের ‘অস্বাভাবিক মৃত্যু’ হয়েছে। বল্লানি সাইদ (৪০) নামের এই ইরানি নাগরিকের মৃত্যুর ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা আজ বুধবার সকালে  জানান, সাইদ তাঁর বন্ধু ইব্রাহিমকে নিয়ে বারিধারা ডিওএইচএসের একটি ফ্ল্যাটে থাকতেন।
গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি শৌচাগারে পা পিছলে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন বলে বলা হচ্ছে।

সাইদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এসআই গোলাম মোস্তফা বলেন, বন্ধু ইব্রাহিমের ভাষ্য, কয়েক দিন আগে ইরানে সড়ক দুর্ঘটনায় সাইদের বাবা-মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় সাইদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ময়নাতদন্তের জন্য সাইদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।