পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের (MONOSPOOL) ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তের সম্মতি প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উল্লেখ্য, কোম্পানিটি আলোচ্য বছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে ১০ শতাংশ বোনাস এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ।
১০ শতাংশ বোনাস এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশের জন্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ই ডিসেম্বর।