অর্থ লিপি

২৫ এপ্রিল ২০২৬ শনিবার ১২ বৈশাখ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে দামি চাল, দাম শুনলে হবেন অবাক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভাল মানের চালের দাম প্রতি কেজি প্রায় ১০০-২০০ টাকা হতে পারে।  তবে পৃথিবীতে এমন চালও আছে যা বিক্রি হয় রেকর্ড দামে। এই ধান জাপানে চাষ করা হয়।

ওয়েবসাইট অডিটি সেন্ট্রালের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের এই চালটি বিশ্বের সবচেয়ে দামি চাল। মূল্যের কারণে এর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও রেকর্ড করা হয়েছে।

ভাতে প্রচুর পুষ্টি রয়েছে, তবে কিনমেমাই প্রিমিয়াম রাইস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে দাবি করা হয়। এই জাপানি ধানের মোট ৫টি জাত উদ্ভাবিত হয়েছিল ১৭ বছর আগে। এটির স্বাদ বাদামের মতো।

যদিও দাবি করা হয় এই চালে ৬ গুণ বেশি এলপিএস আছে, যা স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচলিত চালের চেয়ে ১.৮ গুণ বেশি ফাইবার এবং ৭ গুণ বেশি ভিটামিন বি১ রয়েছে। রান্না করার আগে এটি ধোওয়ার দরকার নেই এবং এটি হালকা মিষ্টি এবং সুগন্ধযুক্ত।

এই চালের দামের কথা শুনলে চমকে যাবেন আপনিও৷ এই চালের দাম ছিল ২০১৬ সালে প্রতি কেজি ৯,১২৩ টাকা। এ সময় এটিকে বিশ্বের সেরা চাল ঘোষণা করা হলেও বর্তমানে এর দাম বেড়েছে ১০ হাজার টাকারও ওপরে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।