পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তাদের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ‘২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির মুনাফায় এক অভাবনীয় প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
৩ মাসে মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
কোম্পানির তথ্যমতে, চলতি হিসাববছরের শুধু শেষ তিন মাসেই (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় বা ইপিএস (EPS) হয়েছে ১.৪৩টাকা। গত বছরের একই সময়ে যা ছিল মাত্র ০.৮৭ টাকা। অর্থাৎ, তিন মাসের মুনাফায় ৬৪শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
৯ মাসে মাসে মুনাফা বেড়েছে ২৮৬ শতাংশ
হিসাববছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) সামগ্রিক চিত্রও বেশ ইতিবাচক। প্রতিবেদন অনুযায়ী:
-
চলতি বছরের ইপিএস: ২.৮৬ টাকা (গত ৯ মাসে)
-
গত বছরের ইপিএস: ০.৭৪ টাকা (একই সময়ে)
-
ইপিএস প্রবৃদ্ধি: সামগ্রিকভাবে মুনাফা বেড়েছে প্রায় ২৮৬শতাংশ।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির নিট সম্পদ মূল্যও (Net Asset Value) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
-
বর্তমান সম্পদ মূল্য: ৩০.৩৪ টাকা (৩১ মার্চ পর্যন্ত)
-
আগের সম্পদ মূল্য: ২৭.৭২ টাকা (৩০ জুন পর্যন্ত)
বাজার বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মধ্যে বারাকা পতেঙ্গার এই অভাবনীয় প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করতে পারে। বিশেষ করে ৯ মাসের ব্যবধানে ২৮৬ শতাংশ ইপিএস বৃদ্ধি কোম্পানির ব্যবসায়িক সক্ষমতারই প্রতিফলন।
উল্লেখ্য, পুঁজিবাজারে বারাকা পতেঙ্গা পাওয়ার তাদের ধারাবাহিক লভ্যাংশ এবং ব্যবসায়িক পারফরম্যান্সের জন্য সুপরিচিত। এবারের তৃতীয় প্রান্তিকের এই ফলাফল সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিল।