অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

বাটা সু কোম্পানির চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের বহুজাতিক কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড (BATASHOE) চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০৫ শতাংশ  চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর চূড়ান্ত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বাটা সু কোম্পানি কোম্পানিটি একই হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি ২৩ – সেপ্টেম্বর ২৩) ফলাফলের উপর ভিত্তি করে ৩৪০% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়েছে।

সব মিলিয়ে কোম্পানিটি ২০২৪ সালের জন্য মোট ৪৪৫% শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে।

গত ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২১.৬২ টাকা, আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২৯.৩১ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে  ৭১.৪২ টাকা, যা আগের বছরে ছিল ৯৩.৮০ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২০.২২ টাকা, যা আগে ছিল ২৩৭.৯৩ টাকা।

আগামী  ২৬ শে জুন ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২৫ তারিখ

আজ কোম্পানিটির নো লিমিট প্রাইজে লেনদেন হবে।

Authors

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।