অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

বাইডেন যুদ্ধবিরতির আহ্বান জানালো নেতানিয়াহুকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিনদিনের যুদ্ধ বিরতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ফোনালাপে নেতানিয়াহুকে এ কথা বলেন বাইডেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফোনালাপে নেতানিয়াহুকে বাইডেন বলেন, যুদ্ধবিরতি হামাস বিদ্রোহীদের হাতে ইসরায়েলি  জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের দুইজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি দেওয়া হবে যেনো হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি  দেওয়া হয়। এছাড়াও হামাসের হাতে বন্দি থাকা ইসরাইলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই-বাছাইও করা হবে।

গাজায় প্রতিদিন গড়ে ১৬০ শিশু মারা যাচ্ছে

এদিকে ইডেনের এই অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তাছাড়া তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে, তারা বন্দিদের বিষয়ে সমঝোতা করতে চায়। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ মন্তব্য অস্বীকার করেছে। অন্যদিকে হোয়াইট হাউস এ বিষয়ে তাদের কোন মন্তব্য জানায়নি।

গত ৭ই অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু হওয়ার আজ ৩৩ দিন।  হামাসের হামলায় ১ হাজার ৪শ’ জনের বেশি ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। হামলার শুরুর প্রথম দিনই ২৩২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।