অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

এরদোয়ান ও কামাল কিলিকদারোগলুলের ভাগ্য নির্ধারণের দিন আজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তুরস্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন আজ। ২০ বছর ক্ষমতায় থাকা রজব তাইয়্যেব এরদোয়ান প্রেসিডেন্ট থাকবেন কি না তা নির্ধারণে রায় দিচ্ছেন তুর্কিরা। ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান থেকে বেঁচে যাওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ানের অর্জিত অনেক ক্ষমতা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু।

স্থানীয় সময় রবিবার সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় তুরস্কে। ইতোমধ্যে ১৭ লাখের বেশি ভোটার বিদেশ থেকে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এ ছাড়া প্রথমবারের মতো এবার ভোট দিচ্ছেন ৫০ লাখ ভোটার।

নির্বাচনে একজন ভোটার দুটি করে ভোট দেবেন। একটি প্রেসিডেন্টের জন্য, অন্যটি পার্লামেন্টের জন্য।

তুরস্কের ৬ কোটি ৪০ লাখ ভোটার কঠিন এক সময়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন। ব্যাপক মুদ্রাস্ফীতির পাশাপাশি দেশের ১১টি প্রদেশ সম্প্রতি ভয়াবহ দুটি ভূমিকম্পের সাক্ষী হয়েছে। প্রাকৃতিক ওই দুর্যোগে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

 

প্রথমবারের মতো ভোটার হিসেবে সুদেনুরের তার মতো ৫০ লাখ ভোটার নির্বাচনের ফলাফলে বড় পরিবর্তন আনবেন বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্ট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা তিন জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন। এবার এই পদে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, প্রধান বিরোধী নেতা কামাল কিলিকদারোগলু ও মুহাররেম ইনসে।

সূত্র:আল জাজিরা

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।