অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংশোধিত নতুন মার্জিন রুলস সাময়িক স্থগিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ রুলস স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ রুলস এক সপ্তাহের জন্যে স্থগিত করার নির্দেশ দেয়।

এর আগে গত এস এম ইকবাল হাসান ও অন্যান্যরা বাদি হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবি জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট কামাল হোসেন।

রুলের আদেশ হাতে হাতে অর্থমন্ত্রণালয়, বিএসইসিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে মার্জিন ঋণ বিধিমালা, ২০২৫ কার্যকর করা হয়। নতুন বিধিমালা মার্জিন ঋণ বিতরণের ক্ষেত্রে বেশকিছু কড়াকড়ি আরোপ করা হয়। বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। কয়েকজন বিনিয়োগকারী আইনটি চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংশোধিত নতুন মার্জিন রুলস বিষয়টি নিয়ে ২ জন অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিষয়ের প্রতি অভিজ্ঞতা সম্পন্ন দুইজন বিশ্লেষকের সাথে আলাপ করলে জানান।

একটি দীর্ঘদিনের নিয়ম হুট করে বন্ধ করা যায় না। এর জন্যে সময় দিতে হয়, নাহয় এর সাথে সংশ্লিষ্ট লোকজন বিপদে পড়ে।

সার্বিকভাবে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা মনে হয় যারা সংশোধন করেছে তাদের ধারণা ছিল না। কেননা গত ১৫ বছরের জঞ্জাল হুট করে সমাধান করা যায় না।

তারা আরও বলেন, মার্জিন লোন রুলস পরিবর্তন করা উচিত ছিল, তবে হুট করে এত নিয়ম একসাথে না করে ধাপে ধাপে সংশোধন করলে সেটা শেয়ার বাজারের জন্যে ভালো হতো।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।