গত বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সিস্টেমের কাছে পাঠানো এক নোটিশে হোন্ডা জানিয়েছে, তাদের নির্মিত হোন্ডা ও আকুরা ব্র্যান্ডের গাড়ির ইঞ্জিনের কানেকটিং রড বেয়ারিংয়ে কিছুটা ত্রুটি রয়েছে। এতে গাড়ি চলার সময় ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে বা আগুন ধরে যেতে পারে বা ইঞ্জিন ক্র্যাশ করতে পারে।
হোন্ডার বাজার থেকে তুলে নেয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১৫-২০২০ মডেলের আকুরা টিএলএক্স, ২০১৬-২০২০ মডেলের আকুরা এমডিএক্স এবং ২০১৮-২০১৯ মডেলের হোন্ডা ওডিসিস, ২০১৬, ২০১৮ ও ২০১৯ মডেলের পাইলট। এ ছাড়া ২০১৭ ও ২০১৯ সালে উৎপাদিত রিজলাইন মডেলের গাড়িও ত্রুটি থাকার আশঙ্কা করা হচ্ছে।
এই নিয়ে চলতি বছর ১৪ বারের মতো বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে হোন্ডা, যা পরিমাণের দিক থেকে পঞ্চম বৃহত্তম। সব মিলিয়ে ২০২৩ সালে এখন পর্যন্ত হোন্ডা বাজার থেকে ৩ মিলিয়নের বেশি গাড়ি তুলে নিয়েছে।
তারা জানিয়েছে, এই নির্দিষ্ট গাড়ির মালিকদের জানুয়ারির শুরুর দিকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হবে। পরে সংশ্লিষ্ট ডিলার ত্রুটি তদন্ত করবেন এবং যদি ত্রুটি পাওয়া যায় তাহলে বিনা মূল্যে ইঞ্জিন মেরামত বা প্রতিস্থাপন করে দেয়া হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।