অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

তেলের দাম কমানোর খবরটি গুজব: নসরুল হামিদ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তেলের দাম কমানোর খবরটি গুজব। তেলের দাম বাড়েওনি, কমেওনি। দাম স্থিতিশীল আছে।

গতকাল মঙ্গলবার (৩রা অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এখানে বিভ্রান্তির কোনও অবকাশ নেই। তেলের দাম বাড়েওনি, কমেওনি। সব ধরনের তেলের দাম স্থিতিশীল আছে।

প্রসঙ্গত, জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এ জন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় করা হয়েছে। তবে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি।

গত সোমবার (২রা অক্টোবর) প্রকাশিত গেজেটের প্রথম পাতাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অনেকে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে বলে দাবি করছেন। এরই প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এই ভিডিও বার্তা দিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অনেকে গেজেটের প্রথম অংশটি তুলে এনে বলছে, তেলের দাম কমেছে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে যে ট্যাক্স যোগ হয়েছে, সেটা আর দেখাচ্ছে না। আমার মনে হয় এই ধরনের গুজবে কান না দেওয়া ভালো। মন্ত্রণালয় থেকে যেভাবে গেজেট হয়েছে, বিপিসির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।