অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ফেনী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ডরিন পাওয়ারের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ারজেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের (DOREENPWR) ফেনীতে অবস্থিত ২২ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন গত ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বন্ধ রয়েছে।

বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে বলে গতকাল (১৮ই ফেব্রুয়ারি) ঢাকা  স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি।

গত বছরের (২০২৩) ২৭শে ফেব্রুয়ারি ডরিন পাওয়ারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কাছে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে, যা ‌এখনো বিবেচনাধীন। ফেনীর বিদ্যুৎ কেন্দ্রটির পিপিএর মেয়াদ ১৫ ফেব্রুয়ারি (২০২৪) শেষ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বা মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এর উৎপাদন বন্ধ থাকবে।

উল্লেখ্য, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, এর আগে গত বছরের ২০শে ডিসেম্বর মধ্যরাত থেকে নরসিংদীতে অবস্থিত বিদ্যুত্ কেন্দ্র এবং গত ১১ই অক্টোবর মধ্যরাত থেকে টাঙ্গাইলে অবস্থিত বিদ্যুত্ কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।