আলোচিত -সমালোচিত এস আলমের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির (FIRSTSBANK) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ৫ জন নতুন পরিচালক নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ব্যাংকটির নবগঠিত পরিচালনা পর্ষদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংক পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাগিব আহসানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।