অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

প্যারামাউন্ট টেক্সটাইলের জিরো-কুপন বন্ড ইস্যুতে বিএসইসি’র সম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির (PTL) বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২২শে ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। ২৫০ কোটি টাকা মূল্যের এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।

বন্ডটি ৯ থেকে ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লক্ষ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি আর্থিক খরচ ন্যূনতমকরণ এবং ব্যবসায় সম্প্রসারণে ব্যবহার করবে।

বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে সেনা কল্যান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।