শেয়ারবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। যা আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
কোম্পানি দুইটি হলো- সোনালি আশ ও ইনট্রাকো রিফিউলিং ।
প্রসঙ্গত, সোনালি আশ এতদিন ‘এ’ ক্যাটাগরিতে ছিল এবং ইনট্রাকো রিফিউলিং লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ২০ মে ২০২৪ তারিখের BSEC নির্দেশিকা নং BSEC/CMRRCD/2009-193/77 এর বিধান ১(a) অনুসারে যথা সময়ে লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হলে সেই কোম্পানি শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।
বিএসইসির নির্দেশিকা মোতাবেক সোনালি আশ ও ইনট্রাকো রিফিউলিং কোম্পানি দুটি যথা সময়ে লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হওয়াতে কোম্পানি দুটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানি দুটিকে আজ থেকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
জেড ক্যাটাগরির শেয়ার সংখ্যা বেড়েই চলছে।আজকের তিনটিসহ বাজারে এখন জেড ক্যাটাগরির শেয়ার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১৩ টি তে।