অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

দেশের রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম-৬ পদ্ধতি হিসাব করলে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলারে।

অন্যদিকে, রিজার্ভ বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে স্বস্তির খবর নিয়ে এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকারও বেশি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।