অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

দেশের নতুন অর্থসচিব হলেন মো. খায়েরুজ্জামান মজুমদার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মো. খায়রুজ্জামান মজুমদারকে নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।তিনি এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মো. খায়েরুজ্জামান মজুমদার বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফাতিমা ইয়াসমিন ইতিমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। শিগগিরই তাঁর নতুন পদে যোগ দেওয়ার কথা রয়েছে।এ জন্য ফাতিমা ইয়াসমিন নিজের ইচ্ছা অনুযায়ী ২৮ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। এই বিষয়ে পৃথকভাবে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন অর্থ সচিব খায়েরুজ্জামান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হওয়ার আগে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১১ তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

খায়েরুজ্জামান মজুমদার যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে এম এ ডিগ্রি সম্পন্ন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে এমএসএস ডিগ্রি এবং প্রথম স্থান অর্জন করে একই বিষয়ে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।